Main Menu

মৌলভীবাজার পৌর ও সদর উপজেলা বিএনপির নতুন কমিটি

প্মৌলভীবাজার সংবাদদাতা: বিএনপি মৌলভীবাজার পৌর ও সদর উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবর জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই দুটি শাখার কমিটি ঘোষণা করা হয়।

পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক অলিউর রহমান, সদস্য সচিব মনোয়ার আহমেদ, সদস্য সফিকুল ইসলাম, সৈয়দ নজমুল হক নোমান, সৈয়দ জহির, সুন্দর মিয়া, এম.এ হাজারী, আতাউর রহমান, শহিদ আহমদ জুনেদ, কালাম আহমদ, আশরাফুল হক চৌধুরী মোস্তাক, কামাল আহমদ, শ্রী মাধব দে, অ্যাডভোকেট আলী সফদর খান বাবর, সাবের আহমদ।

এদিকে উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হেলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি রাজা মিয়া, সহ-সভাপতি মামুন রশিদ চৌধুরী, অ্যাডভোকেট গোবিন্দ মোহন পাল, রানা খান শাহীন, মাওলানা আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আহমদ, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এনামুল হক রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, ইমরান হোসেন, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক মিলাদ হোসেন।

Share





Related News

Comments are Closed