সিলেটে আইকনিক রাজস্ব ভবন নির্মাণের ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একটি আইকনিক রাজস্ব ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, ঢাকায় ৩০ তলা বিশিষ্ট এবং চট্টগ্রামে ৪০ তলা বিশিষ্ট রাজস্ব ভবন হচ্ছে। এর আদলে আমরা সিলেটের রাজস্ব ভবন গড়ে তুলতে চাই। এই ভবনটি হবে সিলেটের একটি আইকনিক ভবন।
মঙ্গলবার দুপুরে সিলেট চেম্বারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে এতে অভ্যন্তরীন সম্পদ বিভাগের যুগ্ম সচিব আমিনুল বর চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন) এস এম আশফাক হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ) আব্দুর রাজ্জাক,সদস্য (কাস্টমস নীতি) লুৎফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণ লতা রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেটের কর কমিশনার সৈয়দ আবু দাউদ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান কয়েকজন নতুন আয়কর দাতার হাতে ই-টিআইএন সার্টিফিকেট তুলে দেন।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed