তানোরে দুটি গাছ কিনে চারটি নিধন?
তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে ‘বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ’ বিএমডিএ’র সহকারী পরিদর্শক আব্দুর রফের বিরুদ্ধে কথিত নিলাম দেখিয়ে গোপণে প্রায় ২০ হাজার টাকা মূল্যর দুটি বড় শিশু গাছ মাত্র সাড়ে ৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। আবার দুটি গাছ নিলাম নিয়ে আব্দুর রফের সহায়তায় ৪টি গাছ কেটে নিয়েছে আব্দুল আওয়াল নামের সেই নিলাম গ্রহীতা। গতকাল ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার দিকে তালন্দ-কলমা রাস্তার অমৃতপুর এলাকায় গাছ কাটার এ ঘটনা ঘটেছে।
এদিকে নিলামের আগে মাইকিং বা ঢোলশহরতের মাধ্যমে প্রচারের কথা থাকলেও এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। আর এসব গাছ বিক্রির নিলাম কবে কোথায় হয়েছে, কতজন অংশগ্রহণ করেছে ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি বিএমডিএ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আব্দুল আওয়াল গোপণে রউফ সাহেবের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার রাস্তার গাছ কেটে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের কলমা ইউপির পিপড়া গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল সাড়ে ৫ হাজার টাকায় বিএমডিএ থেকে গোপণে দুটি মরা শিশু গাছ (পরিপক্ক) কিনেছেন। কিন্ত তিনি ৪টি শিশু গাছ (পরিপক্ক) কেটে নিয়েছেন। এদিকে দুটি গাছ কিনে ৪টি গাছ কেটে নেয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ওদিকে নিলামে গাছ কেনার কথা বলা হলেও আব্দুল আওয়াল নিলামের কোনো কাগজ দেখাতে পারেননি। এব্যাপারে জানতে চাইলে আব্দুল আওয়াল বলেন, তিনি গত ২৪ সেপ্টেম্বর বিএমডিএ থেকে এসব গাছ কিনেছেন। তিনি বলেন, রউফ সাহেব সবকিছু জানেন তিনি তার সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এব্যাপারে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারি পরিদর্শক আব্দুর রউফ বলেন, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট নন তবে অফিসে খোঁজ নিয়ে বলতে পারবেন।
এব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, তিনি রাজশাহীতে মিটিংয়ে আছেন অফিসে এসে খোঁজখবর নিয়ে সঠিক তথ্য জানাতে পারবেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed