সিলেট আদালতের ক্যান্টিন ভাঙচুরের মামলায় ২জনের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: গত রমজান মাসে দিনের বেলায় সিলেট আদালতের দুটি খাবার ক্যান্টিনে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনার মামলায় দুই হামলাকারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- সিলেটের ওসমানীনগর উপজেলার মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহ মো: আব্দুর রহিম (২৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাদাঘাট এলাকার রতনপুর গ্রামের সাহেব আলীর ছেলে মো: দুলাল মিয়া (২৫)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, চলতি বছরের ১৫ জুন সকাল সাড়ে ৮ টার দিকে হঠাত দেশীয় অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে বেশ কিছু দুর্বৃত্তরা সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বার হলের পিছনের ক্যান্টিন ও পরে তারা ডিসি কালেক্ট্ররেট ক্যান্টিনে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং ক্যান্টিন ম্যানেজার ও কর্মচারীদের আহত করে। এ সময় আইনজীবীদের সহায়তায় পুলিশ আসামী আব্দুর রহিম ও দুলাল মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং বার হলের পিছনের ক্যান্টিনের ম্যানেজার মো: পাবেল আহমদ বাদি হয়ে কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। নং-২১ (১৫-০৬-১৭)।
দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৮ জুন কোতোয়ালী থানার এসআই মো: আকবর হোসাইন ভূঁইয়া ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ৩ আগষ্ট থেকে আদালত এ মামলার বিচারকার্য্ শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী আব্দুর রহিম ও দুলাল মিয়াকে ৫/৪ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট মাহফুজুর রহমান ও আসামীপক্ষে এডভোকেট মো: শাহজাহান সোজা মামলাটি পরিচালনা করেন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed