সিলেটে সাড়ে ১৭ লাখ টাকার মাদকসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় রোববার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার মাদকসহ নগরীর দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট কার উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- সিলেট সদর উপজেলার অনন্তপুর গ্রামের ছোরাব আলীর ছেলে মো. হোসেন (৪০) ও গোলাপগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মো. সারোয়ার আহমদ খাঁন (৩৭)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবে সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন ও ৩ হাজার ১৮ পিছ ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত প্রাইভেট কারসহ (সিলেট-গ ১১-০৫৭০) দুইজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের অভিযানিক দল। উদ্ধারকৃত হিরোইনের বাজার মূল্যে ২ লাখ ৩০ হাজার টাকা ও ইয়াবার মূল্য ১৫ লাখ ৯ হাজার টাকা। তাদের গ্রেফতারে স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত মাদক ও গাড়িসহ মাদক ব্যবসায়ীদের সিলেট কোতয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed