Main Menu

চলচ্চিত্রে ফিরছেন রেসি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর একে একে উল্লেখযোগ্য সংখ্যক ছবিতে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর তিনি আবার নতুন লুকে পর্দায় ফিরছেন।

রেসি বলেন, ‘প্রতিদিন চার ঘন্টা করে ব্যায়ামও করছি। নতুন ছবি নিয়ে নতুন লুকে ফিরতে চাই। যেদিন আমাকে নিয়ে ভালো গল্প লেখা হবে সেদিনই আবার কাজে ফিরবো। বর্তমানে নিজেকে তৈরি করছি। কারণ অনেকদিন বেবির কারণে নিজের দিকে তাকানোর সময় পাইনি।

এরপর একে একে উল্লেখযোগ্য সংখ্যক ছবিতে অভিনয় করেন। মাঝে বিরতিতে থাকলেও চলতি বছরের মার্চে বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবি নিয়ে বড়পর্দায় নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন এ পর্দাকন্যা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। ছবিটি মুক্তির পর বেশ সাড়া পেয়েছেন। তাই আবারো নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন।

রেসি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’। এ পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১২ সালের ২২শে জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি। ঘরে প্রার্থনা ও প্রত্যাশা নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

Share





Related News

Comments are Closed