Main Menu

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জাউয়াবাজারে রোববার সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কৈতক উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও ও খিদ্রাকাপন গ্রামের আনোয়ার ও খালেদের লোকজনের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়।

সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

Share





Related News

Comments are Closed