সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মী সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফুল ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক এম সফর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মো. জমির আলী, মো. রফিকুল ইসলাম উজ্জল, মো. বদরুল ইসলাম কালা মিয়া, মো. মুক্তার মিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. হারুনুর রশীদ, মো. হারুন মিয়া, মো. ফরিদ মিয়া, মো. আফজাল হোসেন বুরহান, মো. শেখ আব্দুল আলী, মো. শাহ আলম, মো. ফজলু মিয়া, মো. মুজাম্মিল, মো. সাহেদ আলী, মো. কামাল প্রমুখ।
উক্ত কর্মী সভায় সবার সম্মতিক্রমে মো. হারুনুর রশীদকে সভাপতি ও মো. জমির আলীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বাবুর্চি কমিটি গঠন করা হয়।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed