ছাত্র ছাত্রীদের মধ্যে সুস্থ্য থাকার জন্য সচেতনতা বাড়াতে হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হৃদরোগ থেকে বেঁচে থাকতে হলে জনসাধারণের মাঝে হৃদরোগের কারণ ও ঝুকি সমূহের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের মধ্যে খাদ্যাভাসের পরিবর্তন আনতে হবে। সেজন্য দরকার শাক-সবজি, ফলমুল বেশী করে খাওয়া।
শুক্রবার বিশ্ব হার্ট দিবস ২০১৭ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত গণসচেতনতামূলক র্যালী ও র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এ কথা বলেন।
তিনি আরো বলেন মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হৃদযন্ত্র। এই হৃদযন্ত্রকে সচল রাখার জন্য সরকারীর প্রচেষ্টার পাশাপাশি বেসরকারী উদ্যোগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি বলেন আজকের দিবসের মূল লক্ষ্যই জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন হৃদরোগ থেকে বাঁচার জন্য শারীরিক পরিশ্রম এবং প্রত্যহ ব্যায়াম করা প্রয়োজন। তিনি বলেন বিশেষ করে সিলেট শহরে পরিবার পরিজন নিয়ে বিনোদন স্থান এর খুবই অভাব। তাই পরিকল্পিতভাবে এর আশু সমাধানের প্রয়োজন। তিনি বলেন স্কুল কলেজে লেখা পড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে সুস্থ্য থাকার জন্য সচেতনতা বাড়াতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের অগ্রনী ভ‚মিকা পালন করতে হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর ডাঃ এম এ রকিব এর সভাপতিত্বে হৃদরোগ বিষয়ক আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশ্ব হার্ট দিবস এর তাৎপর্য এবং হৃদরোগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। তিনি তার বক্তব্যে বলেন বিশ্বব্যাপী জনগণকে হৃদরোগ সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো এবং এর ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব হার্ট দিবসের আয়োজন। তিনি বলেন বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “নিজের হার্টকে সবল রাখুন, অন্যদের উৎসাহিত করুন”
সভাপতির ভাষণে প্রফেসর ডাঃ এম এ রকিব বলেন হৃদরোগের অন্যতম প্রদান কারণ ধুমপান এবং তামাক পাতার সেবন। এটা বিশ্বব্যাপী প্রমাণিত যে ধুমপান করোনারী হৃদরোগের অন্যতম রিস্ক ফ্যাক্টর। সুতরাং ধুমপান ছাড়ার মাধ্যমে আপনি আপনার হার্ট সুস্থ্য রাখতে পারেন। তিনি বলেন বিশ্ব হার্ট দিবসে আমরা সকলে স্বাস্থ্যসম্মত জীবনাচরণ গড়ার প্রতি অঙ্গিকার বদ্ধ হই। আমরা সকলে হার্টের প্রতি যতœবান হই। তাহলে হার্ট আমাদের পুরো জীবনকে প্রাণবন্ত করে তুলবে।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হাবিবুল্লাহ সেলিম ও ফাউন্ডেশন এর আজীবন সদস্য শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আজিজুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর ট্রেজারার জনাব জামিল আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, এম মুহিবুর রহমান, ডাঃ মোঃ আলতাফুর রহমান, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট আফম কামাল, জয়েন্ট ট্রেজারার ডাঃ এস এস আই এইচ জালালী, অর্গেনাইজেশন সেক্রেটারী ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক আব্দুল মালিক জাকা, ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জনাব মোঃ আব্দুস সাত্তার, উপপরিচালক ডাঃ রুকনুল আজিজ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার জামিল উল গণি ওসমানী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সেতু সামাজিক সংস্থার প্রধান উপদেষ্টা রেবেকা জাহান রোজী, সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশন এর চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান প্রমূখ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed