Main Menu

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে খাদিমপাড়ায় মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বার্মায় মুসলমানদের উপর নৃশংস গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ মদিনা মসজিদ খাদিমপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আহমদুর রহমান চৌধুরী মিলুর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা একরাম হকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, জামাল উদ্দিন চৌধুরী হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, সৈয়দ আব্দুল হান্নান, ডা. জামাল উদ্দিন, হাজী রফিক উদ্দিন, ফাহিম আহমদ চৌধুরী রুমন, ওহিদুজ্জামান চৌধুরী, রঞ্জু মিয়া খাদিম, হাফিজ আলী হোসেন প্রমুখ।
মানববন্ধনে শেষে রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা একরাম হক।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারের সরকার ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা চালিয়ে অসহায় নারী, পুরুষ ও শিশুদের হত্যা করছে। ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছে। অনেকেই জীবন বাঁচাতে দেশান্তরিত হয়েও পার পাচ্ছে না। অবিলম্বে রোহিঙ্গা মুসলিম হত্যা বন্ধ করতে আহŸান জানান। অং সাং সুচির শান্তিতে নোবেল ফেরত নেওয়ার দাবী জানান নোবেল কর্তৃপক্ষের কাছে। মানবতা বিরোধী মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীদেরকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করারও দাবী জানান বক্তারা।

 

Share





Related News

Comments are Closed