নিজেকেই নিজে বিয়ে করলেন ইতালীয় নারী
বৈশাখী নিউজ ডেস্ক: শুনতে অবাক হলেও চরম সত্য যে নিজেকে নিজেই বিয়ে করেছেন ইটালির ৪০ বছরের ফিটনেস ট্রেইনার ল্যরা মেসি। বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, উৎসবের কোনোই কমতি ছিল না। সাদা বিয়ের গাউন পরেছেন। তিন স্তরের কেক কেটেছেন। ৭০ জন অতিথি ছিলেন। কিন্তু বর হিসেবে কেউ ছিল না।
১২টি প্রেমের সম্পর্ক ভেঙে যাবার পর দুই বছর আগে তার ভেতরে ‘সোলোগামিতা’র ধারণা গেঁড়ে বসে। সিদ্ধান্ত নেন, নিজেকেই তিনি বিয়ে করবেন।
ল্যরা মেসি বলেন, ‘আমি আমার স্বজন-বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করবো।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিৎ সে নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব।’
তবে ল্যরা মেসি এও বলেন, ‘কোনোদিন যদি এমন পুরুষ পাই যার সঙ্গে ভবিষ্যৎ গড়তে পারি, আমি খুশি হবো। তবে আমার সুখ কখনই তার ওপর নির্ভর করবে না।’
বিশ্বের দেশে দেশে এখন নিজেকে বিয়ে করার বা ‘সোলোগামিতা’র প্রবণতা বাড়ছে। গত মা মাসে ইটালির নেপলস শহরে নেলো রুগিয়েরো নামে এক পুরুষ নিজেকে বিয়ে করেছেন।
নিজেকে নিজেই বিয়ে করার প্রবণতা উত্তর আমেরিকাতেও ইদানিং বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ‘আই ম্যারিড মি (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এ ধরণের বিয়ের সামগ্রী বিক্রি হচ্ছে।
কানাডায় ‘ম্যারি ইয়োরসেলফ ভ্যাংকুভার’ নামে একটি এজেন্সি এ ধরণের বিয়ে আয়োজনে গত একবছর ধরে কাজ করছে। তারা বলছে, একা মানুষের সংখ্যা বাড়তে থাকায় এ ধরণের ‘সোলো’ বিয়ের প্রবণতাও বাড়ছে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed