অসুর নিধনের মতোই মিয়ানমার সরকারের অমানবিক কর্মকান্ড দমন হবে : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমার সরকারের নির্যাতনকে আসুরিক আচরণ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি বলেছেন, মিয়ানমার সরকারই এই রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। দুর্গাপূজায় যেরকম অসুরের নিধন হয়েছে, সেভাবেই মিয়ানমার সরকারের অমানবিক কর্মকান্ড দমন হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগানে পুজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এর আগে পুজামন্ডপ পরিদর্শন শেষে দরিদ্র চা শ্রমিক সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ ও মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
পুজা উপলক্ষ্যে খাদিম নগর ও দেবপুর পূজা মন্ডপ পরিদর্শন ও সেখানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিগত দিনে সরকার দেশে অশুভ শক্তিকে কঠোর হাতে দমন করেছে। যারা মানুষের সুখ শান্তিকে বিনষ্ট করার লক্ষ্যে বিভিন্ন সময় নানা অপকর্ম চালায়, এদের অস্তিত্ব ধ্বংস করে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। দেশে দুর্গা পূজার মতো সকল উৎসব মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দে পালন করতে পারেন, দেশের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধির পথকে আরো সুগম করাই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বদরুল ইসলাম, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, গুনেধর গোয়ালা, ইউপি সদস্য রনবাহাদুর জুটে প্রমুখ।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed