বিশ্বনাথে কলেজছাত্র ছুরিকাহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সহপাঠিদের হামলায় মেহদি হাসান মামুন (১৮) নামের এক কলেজ ছাত্র ছরিকাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মন্ডলকাপন গ্রামের মতছির হাছানের পুত্র ও বিশ্বনাথ ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আল-হেরা মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটে।
আহত মেহদি হাসান মামুন জানান, তার সহপাঠি জানাইয়া গ্রামের সুজন মিয়া ও তানভির মোবাইল ফোনের মাধ্যমে তাকে আল হেরা মার্কেটের সামনে ডেকে নেয়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন ও তানভির তার (মামুন) উপর হামলা চালায়। এতে সে ছুরিকাহত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নিস্পত্তির উদ্যোগ গ্রহন করেন। এ ঘটনায় রোবাবার বিকেলে সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে তানভিরের সাথে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় দেওয়ার পর সে লাইন কেটে দেয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed