সিকৃবি’র ৩০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম এ সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
বিস্তারিত আলোচনা শেষে সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অংশ নেন সিকৃবির সিন্ডিকেট সদস্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, এমিরেটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার, বাকৃবির আইসিএফ’র পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed