সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। সুনামগঞ্জ- সিলেট সড়কের নীলপুর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বদরপুর গ্রামের আব্দুল কুদ্দুছের স্ত্রী আমিনা বেগম (৪৫) ও সদর উপজেলার নীলপুর তাজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বদরুল আলম (১৪)।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, সকালে সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে আসছিল। এ সময় বাসটি সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে নারীসহ দুজন নিহত হন। আহত হয়েছেন অনেকেই।
আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed