Main Menu

গোলাপগঞ্জে জাল টাকাসহ নারী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর সদস্যরা শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোছাম্মৎ আফিয়া বেগম (৪৫) গোলাপগঞ্জ উপজেলার লামাচন্দরপুর গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী ।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার লামা চন্দরপুর গ্রামের লামা চন্দরপুর মসজিদ সংলগ্ন সিরাজুল ইসলামের একতলা বাড়ির পশ্চিম পাশের কক্ষ থেকে অভিযুক্ত মোছাম্মৎ আফিয়া বেগম এর নিকট হতে লুকানো অবস্থায় ১০১টি ৫০০ টাকার জাল নোটসহ (৫০ হাজার ৫০০ টাকা) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দূর্গা পূজা উপলক্ষে সে বিভিন্ন বিপনী বিতানে নোট গুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আসামী ও উদ্ধারকৃত অর্থ গোলাপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

Share





Related News

Comments are Closed