রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমআ কদমতলী হুমায়ূন রশিদ চত্ত¡রে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত কদমতলী ওভারব্রীজ শাখা ও ২০৯৭ এর যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি খছরু মিয়ার সভাপতিত্বে ও কবির আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বক্স লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ এর উপদেষ্টা এনাম মিয়া, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অভারব্রীজ শাখার সভাপতি শাহিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান রনি, আনোয়ার মিয়া, ছামাদ আহমদ, জাহাঙ্গির, সেবুল, সাজন, সুমন, আজাদ ইসলাম, আশরাফ, জুয়েল, টিপু, মঞ্জু, বিপ্লব, আনিছ, বোরহান উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারে বৌদ্ধরা মানুষ হত্যা করছে। তাদের জুলুম নির্যাতনে অসহায় মানুষরা কাতরাচ্ছে আর সাহায্যের আবেদন করছে। মায়ানমার বারবার আমাদের স্বাধীনতায় আঘাত করছে। তারা আমাদের আকাশ সীমা লংঘন করেছে। সীমান্তে মাইন পুতেছে। আমাদের দিকে গুলি ছুড়ছে। দেশের স্বাধীনতার রক্ষা ও মজলুম রোহিঙ্গাদের উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed