শহীদ রোহিঙ্গাদের স্মরনে সিলেটে জামায়াতের গায়েবানা জানাজা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহন ও হাজার হাজার মুসল্লীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে মিয়ানমারে সরকার ও বৌদ্ধ সন্ত্রাসীদের নৃশংস গণহত্যায় শাহাদাতবরন কারীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ দলে দলে মুসল্লীগন আলিয়া মাদরাসা ময়দানে সমবেত হতে শুরু করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। সিলেট মহানগর জামায়াত আয়োজিত গায়েবানা জানাজায় ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত গায়েবানা জানাজাপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।
উপস্থিত ছিলেন- সিলেট জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী ও ড. নুরুল ইসলাম বাবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয় সভাপতি ইউসুফ হাসান আকন্দ প্রমুখ। এছাড়া জানাজায় সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জানাজা পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, কোন অপরাধ নয়, শুধু মুসলমান হওয়ার অপরাধেই মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর ইতিহাসের বর্বর ও নিকৃষ্ঠতম গণহত্যা চালানো হচ্ছে। নিরীহ রোহিঙ্গা মুসলমানদের জীবিত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। জীবন্ত মানুষকে বিভৎস ভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। জীবিত রোহিঙ্গাদের শরীর থেকে মস্তক কেটে ফেলা বিভিন্ন অঙ্গ কেটে ফেলে উল্লাস কোন মানুষের দ্বারা সম্ভব নয়। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে দেশত্যাগে বাধ্য করেছে। হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নর-নারী ও নিষ্পাপ শিশুদেরকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে আন্তজার্তিক বিশ্বকে মিয়ানমার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের অপকর্ম অব্যাহত রেখেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের বিরুদ্ধে কোন জোরালো পদক্ষেপ গ্রহন না করায় জাতি বিস্মিত হয়েছে। মিয়ানমারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা থাকলেও সরকার তাদের সাথে চাল সহ বিভিন্ন দ্রব্য আমদানীর চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। যা রোহিঙ্গা নিধনে মিয়ানমার সরকারকে আরো উৎসাহিত করবে। বাংলাদেশ তথা মুসলিম বিশ্বকে রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন- বাংলাদেশ সরকারকে মুসলিম বিশ্বকে সাথে নিয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সীমান্তে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীরা সেখানে মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য সরকারের উচিত সেনাবাহিনীর তত্ত¡াবধানে পুনর্বাসন করা। রোহিঙ্গাদের এক স্থানে না রেখে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সহায়তায় পুনর্বাসন করলে তাদের দুর্দশা কিছুটা লাঘব হবে। মায়ানমারের সাথে বাংলাদেশ সরকারের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। জাতিসংঘ সহ মুসলিম বিশ্বকে সাথে নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের অং সান সুচি ও সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে। বিশ্ববাসীকে সাথে নিয়ে মিয়ানমারের নরপিশাচ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed