ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র রাজনৈতিক প্রশিক্ষণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে রাজনৈতিক যোগাযোগ ও প্রচার বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভায় বক্তারা রাজনীতিতে নারীর নেতৃত্ব ও যোগ্যতার ভিত্তিতে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহবান জানান। তারা নির্বাচন ও সংসদে নারী সদস্য সমতায়ন এবং গণপ্রতিনিধিত্ব আইন ২০০৯ অনুসারে রাজনৈতিক দল সমূহের সকল কমিটিতে ২০২০ সালের মধ্যে শতকরা ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তির দাবী জানান।
প্রশিক্ষিত কর্মীই দলের প্রাণ, নারীর জয়ে সবার জয় এ দুই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ আফতাব নিলয়ে ‘ রাজনৈতিক যোগাযোগ ও প্রচার বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা আলোচনাকালে এসব দাবী জানান।
এ সময় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের সিনিয়র রিজিওনাল কোর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ জুবায়েরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহিলা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর সালেহা কবির সেফী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, শাহনাজ বেগম মুন্নি, মনইজা বেগম, এনামুল হক মাক্কু, আব্দুল হান্নান, ফাহিমা আহাদ কুমকুম, মইনুল ইসলাম, ফখরুল ইসলাম রুমেল, সায়েম আহমদ অসিম, তোফায়েল আহমদ জুনু।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed