Main Menu

জৈন্তাপুরে নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মৌরিন করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নবাগত ইউএনও এর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারন সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য অাবুল হোসেন মোঃ হানিফ, প্রচার সম্পাদক শুয়াইবুর রহমান, প্রকাশনা সম্পাদক শোয়েব উদ্দিন, হানিফ মোহাম্মদ প্রমুখ।
নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে নবাগত নির্বাহী অফিসার মৌরিন করিম বলেন যুগের সাথে তাল মিলিয়ে জৈন্তাপুর উপজেলায় অনলাইন প্রেসক্লাব রয়েছে। অনলাইন সংবাদ মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের ঘটে যাওয়া ঘটনা গুলোর সংবাদ সমুহ অামরা দ্রুত জানতে পারি। সেক্ষেত্রে বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে কাজ করার পাশাপাশি তথ্য নির্ভর এবং বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারে সর্বদা সচেষ্ট থাকার জন্য আহবান জানান তিনি।

Share





Related News

Comments are Closed