সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিবাদমান দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় সিলেট-তামাবিল সড়কে আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্র জানায়, টিলাগড় পয়েন্টের হোটেল আজমীরের সামনে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানায় সূত্রটি। তবে কি নিয়ে সংঘর্ষ বা কারা সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed