যুক্তরাজ্য বিএনপি নেতা হেলাল চৌধুরীর ইন্তেকাল
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জের কৃতি সন্তান হেলাল চৌধুরী (রাজা মিয়া) আর নেই। ইন্নালিল্লাহি……..ওয়াইন্নাইলাহি রাজিউন। তিনি নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত হাজী দলাই মিয়া চৌধুরী ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌছেন। শাহজালাল এয়ারপোর্ট হতে গাড়ি যোগে দুপুরে হবিগঞ্জের নিজ বাড়ি চরগাঁও গ্রামে এসে পৌঁছান। বিকেল ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রত স্থানীয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল চৌধুরীকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে চরগাঁও গ্রামবাসী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তি জীবনে হেলাল চৌধুরী ছিলেন একজন পরউপকারী, সমাজসেবক এবং রাজনীতি প্রেমী। দীর্ঘদিন হেলাল চৌধুরী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুকালে ২ মেয়ে, ১ ছেলে সহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন । স্বল্প দিনে হেলাল চৌধুরী মানবসেবার মাধ্যমে নবীগঞ্জবাসীর মন জয় করেন।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া শোক প্রকাশ করেছেন।
গনমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া মরহুম হেলাল চৌধুরী’র রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সাবির আহমেদ চৌধুরী মরহুম হেলাল চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও নবীগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনসহ সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ছাত্র উন্নয়ন পরিষদ,’’অগ্রযাত্রা’’,তারেক পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করে।
মরহুম হেলাল চৌধুরীর ছোট ভাই দিলাল চৌধুরী ও ছোট মেয়ে দেশে আসার পর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed