Main Menu

নর্থইস্ট মেডিকেল কলেজ টীমের মেডিসিন ও ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমার হতে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ফ্রি চিকিৎসা সহায়তা ও ত্রাণ বিতরণ করেছে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ এর ১৫ সদস্যের একটি টীম। গত ১৭ সেপ্টেম্বর রবিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ঠেংখালী ইউনিয়নে শরণার্থী ক্যাম্পে দিনব্যাপী ৩৫০০ জনকে চিকিৎসা সেবা ও ঔষধ এবং ৫ হাজার জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. আলমাহির ফেরদৌসের নেতৃত্বে টীমে অন্যান্য সদস্যরা হলেন- ডা. আব্দুল আউয়াল চৌধুরী আশিক, ডা. মো. তাহি, মো. তাহমিদ ইসলাম, ডা. আব্দুল আওয়াল, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. আসিফ চৌধুরী, ডা. ফয়জুল ইসলাম তৌহিদ, ডা. আজহারুল ইসলাম, ডা. রেদ্বওয়ানুল ইসলাম, ডা. হাসান ইবনে গনি, ডা. ইমদাদ উল্লাহ চৌধুরী, ডা. ইতু এলাম বাচ্চু, শেষ বর্ষ এম বি বি এস ছাত্র জয়তোষ দেব জয়, আবু আহমেদ তানভীর, মারুফিন চৌধুরী আতিফ, সাপোর্টিং স্টাফ রমজান, সমরাট ও খালেদ।
মেডিকেল টীম প্রায় ৪ লক্ষাধিক টাকার মেডিসিন ও ৪ লক্ষাধিক টাকার শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও মশার কয়েল বিতরণ করে।
মেডিকেল টিমের প্রধান ও আবাসিক সার্জন ডা. আলমাহির ফেরদৌস বলেন, শুধুমাত্র মানবিক দায়িত্ববোধ থেকেই নর্থইস্ট মেডিকেল কলেজ রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে যায়। যা বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রথম। তিনি আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানগুলোও নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।

Share





Related News

Comments are Closed