রাজনগরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারে ট্রাকচাপায় নিলয় মালাকার (১২) নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নির্মল মালাকারের ছেলে নিলয় মালাকার টেংরাবাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করত। সোমবার বিকালে বাইসাইকেল যোগে ওই দোকানে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০৩৪৭৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাজনগর থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেই সাথে আটক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যান। আটক ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ থানার ছিয়ালি গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
রাজনগর থানার এসআই জিয়াউল ইসলাম জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed