তাহিরপুরে হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুখ, হাত, পা বাঁধা এক নব-বিবাহিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সোয়েব মিয়া (৩১)। তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত রবিবার উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোয়েব মিয়ার সাথে একেই গ্রামের আব্দুর নূরের মেয়ের সঙ্গে জাকঁজমকপূর্ন অনুষ্টানের মধ্যে দিয়ে বিবাহ সম্পন্ন হয়।
সোমবার ছিল বৌ-ভাত ও বাসর রাত। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন সোয়েব কে বাড়িতে দেখতে না পয়ে খোজাঁ খুজিঁ শুরু করে। এক প্রর্যায়ে বাড়ির পিছনে মরা নদীর ঘাটে সেন্ডেল দেখতে পায় লোকজন। এঘটনায় সন্দেহবসত নদীতে জাল ফেলে খুজঁতে থাকে সবাই এক প্রর্যায়ে সকাল সাড়ে দশ টায় সোয়েবের লাশ জালে উঠে আসে। এসময় তার মুখ, হাত, পা রশি দিয়ে বাধা ছিল। এঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।
স্থানীয় লোকজন জানান, এই হত্যাকান্ড পূর্ব পরিকল্পিত না হলে এভাবে মুখ, হাত, পা রশি দিয়ে বাধা থাকত না। কেউ না কেউ এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এই ঘটনার শুস্ট তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে কঠিন শাস্তির দাবী জানাই।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed