সুনামগঞ্জে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে সোমবার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করেছে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ এর একটি অভিযানিক দল এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ জগন্নাথপুর থানার পূর্ব বোধরাই নোয়াগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিন মিয়ার (৩০) বসতঘরের চৌকির নীচ থেকে ২০২ বোতল অফিসার চয়েস হুইস্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ১ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed