Main Menu

রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো কয়েকজন।

সোমবার ভোররাতে কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শামসুল আলম (৫৫) ও সৈয়দুল আমিন (২)।

উখিয়া থানার ওসি আবুল খায়েক জানান, ভোরে উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে একদল বন্যহাতি আক্রমন করে। এসময় দুজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান। এছাড়া পালাতে গিয়ে কয়েকজন আহত হন।

Share





Related News

Comments are Closed