Main Menu

অপরিবর্তিত রয়েছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট

বৈশাখী নিউজ ডেস্ক: সব কিছুর প্রথমই স্মরণীয় থাকে সবসময়। সবার মনেই আগ্রহ জন্মে শুরুটা হয়েছিল কোথা থেকে তা জানার। তবে নিশ্চয় একবার হলেও আপনার মনে প্রশ্নটি উঁকি মেরেছিল। প্রশ্নটি হল, পৃথিবীর প্রথম ওয়েবসাইট কোনটি।

কোনটি ছিল বিশ্বের প্রথম ওয়েবসাইট:
এখন ওয়েব দুনিয়ায় অজস্র ওয়েবসাইট। তার অনেকগুলিতেই সারা দিনে নানা প্রয়োজনে যেতে হয় বা ভিজিট করতে হয় আপনাকে। কিন্তু কখনও কি ভিজিট করেছেন বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে?

৬ অগস্ট, ১৯৯১ সালে টিম বার্নার্স-লি ও তার কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোজোক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট। সাইটটির অ্যাড্রেস ছিল http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html. ওয়েবসাইটটিতে বর্ণনা করা হয়েছিল ওয়েব দুনিয়ার প্রাথমিক কিছু‌ বৈশিষ্ট্য আর দেওয়া হয়েছিল কীভাবে সার্ভার তৈরি করতে তার নির্দেশিকা।

সাইটটি যে শুধু এখনও চালু রয়েছে তা-ই নয়, মজার বিষয় হল, এখনও সাইটটিকে রেখে দেওয়া হয়েছে একেবারে তার প্রথম চেহারায়।

এই সাইট তৈরি না হলে, এই প্রতিবেদনটিও নিজের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে পড়ার সুযোগ পেতেন না কিন্তু। ওয়েবসাইটটির চেহারার মতোই অপরিবর্তিত রয়েছে ওয়েবঅ্যাড্রেসটিও।

পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি খুলতে এখানে ক্লিক করুন

Share





Related News

Comments are Closed