চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রোববার রাত সাড়ে ৮টায় চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাহাবুব চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে। সে ছাতকের চেচান গ্রামের গোলাম মসহুদ চৌধুরীর পুত্র। তার বর্তমান ঠিকানা-আহাদ মহল আ/এ, ১ সাগরদীঘির পাড়, থানা-কোতয়ালী,জেলা-সিলেট।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সে বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতি করে নগদ টাকা হাতিয়ে নেয়। মাহাবুব দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে স্বীকার করে। তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed