আগুনে দগ্ধ শাবির আবাসিক হলের ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ সিরাজুন্নেছা চৌধুরী আবাসিক ছাত্রী হলের এক শিক্ষার্থী পুডিং বানাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন। আহত শিক্ষার্থী সমাজকর্ম বিভাগরে ২০১৪-১৫ সেশনের নুরুন্নাহার হাসি।
রবিবার শাবির প্রক্টর জহীর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে আবাসিক হলের ছাত্রী পুডিং বানানোর সময় এ ঘটনা ঘটে। এসময় সে সামান্য ব্যথা পেয়েছে। ঘটনার পরপরই তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় এবং সে এখন আশংকামুক্ত রয়েছে।
শাবির প্রথম ছাত্রী হলের প্রভোস্ট ও আহত শিক্ষার্থীর ক্লাস শিক্ষক অধ্যাপক আমিনা পারভীন জানান, সকালে হাসপাতালে খোঁজ নিয়েছি সে সুস্থ আছে। পোডিং বানানোর সময় একটা ডিব্ব ছিঁটকে এসে কপালে ও চিবুকে লাগে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed