সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংর্ঘষে নিহত ২
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই গ্রুপের সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, স্থানীয় ব্যবসায়ী শেরুজ্জামান পারভেজ (৪২) ও এবাদুর রহমান (৬০)।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলার দোয়ারা বাজার উপজেলার দোয়ালীয়া বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ব্যবসায়ী শেরুজ্জামান তার ব্যবসা প্রতিষ্টানে যাওয়ার পথে দোয়ালিয় বাজার এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে মাসুক মিয়ার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তারগন তাকে মৃত ঘোষনা করেন।
এই খবর শেরুজ্জামানের লোকজন জানতে পেরে ঘোশেপুর এলাকায় মাসুক মিয়ার লোকজনের উপর হামলা চালায় শেরুজ্জামানের লোকজন। এ সময় মাসুককে না পেয়ে তার চাচাতো ভাই এবাদুর রহমান কে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দোয়ারা বাজার থানার ওসি এনামুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed