জগন্নাথপুরে বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধসহ আহত ৫০
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটেছে। শনিবার বেলা তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩৭জন গুলিবিদ্ধসহ অর্ধতাধিক আহত হয়েছেন। তাদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষের ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা আবদুল মালিক, ফয়সল আহমদ ও একই গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জাবেদ কুরেশীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র র্দীঘদিনের বিরোধ চলছিল। যার জের ধরে ঘটনার দিন স্থানীয় গ্রামের মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথম বাকবিতন্ডা থেকে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অর্ধতাশিক ব্যক্তি আহত হন।
এর মধ্যে গুলিবিদ্ধ খসরুল আমিন(৪৩)আসাদ মিয়া(১৫)গৌছ আলী (৬৮) রাহুল আমিন(২৪) রুকন উদ্দিন(৩৭) জয়নাল আবেদিন(৪০) সিরাজূল(৪৫) সফজুল মিয়া(৫৫) আব্দুল তাহিদ(৬০) মকবুল হোসেন (৪৫) সিদ্দিক আলী(৪৬) আজিজুর রহমান (৩৮) তখলিছ মিয়া (৬০) পাবেল মিয়া(৩০) নুর আলী(৩৫) রুহেল মিয়া(৩০)জুয়েল মিয়া(৪৬) ফুল মিয়া(২৪) ফখরুল ইসলাম(৪০) দিলোয়ার (৪৫) আব্দুল গনি (৬০) লিমন মিয়া(২৫)মদরিছ আলী(২৮) রব্বানী (২৬) রাসেল মিয়া (২৯) নেওয়াজ মিয়া(২৪) শাহিদ আহমেদ (৩৭) জিলানী (২৪) সুয়েব আহমেদ(২৩) হাসান (২৪) হেলাল আহমেদ (৫৫) নুর হোসেন(৩২) সাইফুল ইসলাম(৫৫) ইদ্রীছ আলী (৬২) আক্তার হোসেন (৫২) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফয়সল আহমদ জানান, জাবেদ আলম কুরেশীর নেতৃত্বে অবৈধ অস্ত্র দিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে আমাদের ৫২জনকে আহত করেছে। জাবেদ আলম কুরেশীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। তবে তার পক্ষের লোকজন জানিয়েছেন অন্যায়ভাবে প্রতিপক্ষের লোকজনের তাদের ওপর হামলা করে তাদের বাড়িতে অগ্নি সংযোগ করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম জানান, দু’পক্ষের মধ্যে অনেকদিন ধরে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: জহিরুল ইসলাম জানান, আহত ৩৭জনের শরীরের বিভিন্ন অংশে বন্দুকের ছিটা গুলি লেগেছে। তাদেরকে সিলেট ওসমানি হাসপাতালে রের্ফাড করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed