স্বেচ্ছাসেবকদল নেতা জেহিন ও ছাত্রদল নেতা রিপন আটক : নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপ কে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে এসএমপির বিমান বন্দর থানা পুলিশ তাদের আটক করেছে বলে নিশ্চিত করেছেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ।
এদিকে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপন আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে সরকার স্বৈরাচারী কায়দা ক্ষমতা ধরে রাখতে চায় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কখন মেনে নেবে না। নেতৃবৃন্দ অবিলম্বে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ ও জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপন সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবী জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed