ছাত্রলীগ কর্মী মাসুম হত্যার ঘটনায় মামলা হয়নি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম (২২) নিহত হওয়ায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, এ ঘটনায় কেউ মামলা দায়ের করেননি। মামলা হলে এ ব্যাপারে আমরা পরবর্তী আইনী পদক্ষেপ নেব। তবে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার সকালে ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে বাদ জোহর জানাজা নামাজ শেষে নগরীর মানিকপীর (রহ.) কবর স্থানে তাকে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় ছাত্রলীগের একটি গ্রæপের কর্মীদের হামলায় নিহত হন ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী মাসুম।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed