Main Menu

৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সংখ্যালঘুদের ৭ দফা ও অধিকার নিশ্চিতকরণের দাবিতে জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ১৯টি সংখ্যালঘু ধর্মীয় সংগঠন স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার কো-চেয়ারম্যান ও সমন্বয় কমিটির আহবায়ক রামেন্দ্র কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট বিজয় বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি ও সমন্বয় কমিটির আহবায়ক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য সচিব প্রদীপ কুমার দেব, জেলা ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান ডাঃ বিরেন্দ্র লাল দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টার্চায্য, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টার্চায্য, সিলেট খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি রবিন জওহর দাস, সিলেট ট্রাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান দানেশ সংমা, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা, মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, সিলেট প্রেম বিটারিয়ান র্চাচের সভাপতি ডিকন নিজুম সাংমা, ট্রাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন ওরাং, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়–য়া, সিলেট খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উইলসন গ্রে, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি অনুপ দেব, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, দক্ষিন সুরমা উপজেলা পূজা পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ, সঞ্জয় চক্রবর্তী, রোটাঃ নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।

Share





Related News

Comments are Closed