রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সমাজ সচেতন নাগরিক সংস্থার মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সমাজ সচেতন নাগরিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সিলেটের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাজ সচেতন নাগরিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সিলেটের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস লিপনের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবী দিলোয়ার হোসেন রানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক বিশে^শর গোস্বামী বিষু, সিনিয়র সহ সভাপতি সবুর আহমদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ মোঃ আদিল, সাংগঠনিক সম্পাদক তরুন সংগঠক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক সুমন আহমদ, রাজনীতিবিদ উজ্জল রঞ্জন চন্দ্র, তরফদার জামাল, মহিলা সম্পাদিকা রহিমা বেগম, দপ্তর সম্পাদক শরীফ আহমদ, সমাজসেবক আব্দুল করিম লিটন কামালী, কার্যকরী কমিটির সদস্য এরশাদুল হক জামিল, পাবেল আহমদ, মোঃ হাদিব আহমদ, মোঃ আমিনুর প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাসহ ভিন্নধর্মী লোকদের উপর নির্যাতন, নিপিড়ন চলছে তা ইতিহাসের জঘন্য বর্বরতা ও গণহত্যা। বিভিন্ন গণমাধ্যমে মানুষ হত্যার দৃশ্য দেখে কোন বিবেকবান মানুষ নিশ্চুপ থাকতে পারেনা। এই হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদ করা সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। বক্তারা গণহত্যা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে মায়ানমারে গণহত্যা বন্ধে চাপ সৃষ্টির জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত¡ আহŸান জানান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed