Main Menu

হবিগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জ শহরের একটি ছাত্র মেস থেকে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাবুল মিয়া (২০)। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
বাবুল জেলার বানিয়াচং উপজেলার কুমরি গ্রামের এমরান মিয়ার ছেলে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত বাবুল হবিগঞ্জ শহরের রাজনগরে একটি মেসে থেকে বৃন্দাবন সরকারি কলেজে পড়াশুনা করতো। সে বৃন্দাবন সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন তার লাশ মেসে ঝুলন্ত দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বাবুলের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed