রোহিঙ্গাদের সাহায্যার্থে তালামীযের কাপড় সংগ্রহ কর্মসূচি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অন্ন বস্ত্রহীন রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন-পুরাতন কাপড় সংগ্রহের কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত দুদিন ধরে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের মানবেতর জীবন দেখে তিনি সিলেটের তালামীয কর্মীদের প্রতি এ কর্মসূচি দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের সকল উপজেলায় তালামীয কর্মীরা সর্বস্তরের মানুষের কাছ থেকে নতুন-পুরাতন কাপড় সংগ্রহ করবেন। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সিলেট বিভাগীয় কার্যালয়ে জমা দেবেন এবং পরে তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed