বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম তালুকদার (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার পূর্বগৌরিপুর ইউনিয়নের মুসলিমাবাদ আমজুর গ্রামের সেলিম মিয়া তালুকদারের ছেলে। শনিবার দুপুর ১২টায় আমজুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে কাশেম নৌকা দিয়ে তাদের হাসের খামার দেখতে গেলে নৌকায় ব্যবহৃত বাশের খুটি বৈদ্যুতিক তারে লেগে গেলে সে ঘটনাস্থলেই পানিতে পড়ে যায়। তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ইসিজি করার কথা বললে তাকে বালাগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এস জালাল উদ্দিন, পরিচালক মাহমুদ হোসেন মাছুম সহ তার আত্মীয় স্বজন ।
আবুল কাশেম মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। ১ বোন ২ ভাইয়ের মধ্যে সে দ্বিতীয । তার মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন ঘটনার সত্যত্য নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed