মাধবপুরে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর পশ্চিম বাজারে সদর হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ফার্মেসী, ১টি সেলুন ও ২টি সাইকেল স্টোর পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে একটি ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আগুনে জনসেবা হোমিও হল, মোল্লা সাইকেল স্টোর-১, মোল্লা সাইকেল স্টোর-২, মন মোহন ফার্মেসী, শান্তি মেডিকেল হল, বিছমিল্লাহ ফার্মেসী, নন্দী মেডিকেল হল, ফয়েজ মেডিকেল হল, মেহেজাবিন মেডিকেল হল ও একটি সেলুন পুড়ে যায়।
এছাড়া বেশ কয়েকটি ফার্মেসী ও একটি বেকারী আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত প্রায় ১টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আগুন নেভাতে আসে। প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ অলিউল্লাহ জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হতে পারে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed