Main Menu

ঈদের ছুটি শেষে শাবি খুলছে রোববার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : পবিত্র ঈদ উল আযহার ছুটি শেষে রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। ওইদিন থেকেই সব একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী- গত ২৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহার ছুটি শুরু হয়। ফলে ওইদিন থেকে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং পার্শ্ববর্তী মেসগুলোতে ফিরতে শুরু করেছেন।

 

Share





Related News

Comments are Closed