জগন্নাথপুরে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠেছে
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে পবিত্র ইদুল আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠেছে। বুধবার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে পশুর হাট বসে।
সরেজমিনে দেখা যায়, হাটে দেশীয় গরুর সংখ্যা ও ক্রেতাদের উপস্থিতি তুলনা মূলক বেশি। বাজারে বেচাকেনা ভাল হয়েছে বলে বিক্রেতারা জানান। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু কম বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন।
সেই সাথে জমে উঠেছে ঈদ বাজার। জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার প্রতিটি হাট বাজারে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এছাড়া গরম মসলা এবং কামারদের দোকানেও ক্রেতাদের ভীড় দেখা যায়।
যদিও প্রথমে জগন্নাথপুরে পশুর হাট ও ঈদ বাজারে ফসল হানির প্রভাব পড়ে ছিল। তবে শেষ সময়ে এসে পশুর হাট ও ঈদ বাজার জমে উঠায় জন সাধারণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed