Main Menu

সিলেটে সুরমা নদীতে ভেসে গেছে চাঁদনী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামের ৮ বছরের শিশু চাঁদনী সুরমা নদীতে তলিয়ে গেছে। সে ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নদীতে তলিয়ে যায় চাঁদনী। সে ডুবে যাওয়ার পর এখনো ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি উদ্ধারে যেতে পারেনি। কারণ, সিলেটে একজন মাত্র ডুবুরি। তিনি সিলেটে নেই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে নদীর পাশে খেলা করার সময় চাঁদনী নদীতে পড়ে যায়। নদীর স্রোতের সাথে চাঁদনী লামাকাজির দিকে ভেসে গেছে।
চাঁদনীর মামাতো ভাই সাংবাদিক নুর আহমদ জানান, চাঁদনী নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের কোনো ডুবুরি বিকাল ৩টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি।
ফায়ার সার্ভিসের কণ্ট্রলরুমের রিসিভার উজ্জ্বল চক্রবর্তী জানান, সিলেটে মাত্র একজন ডুবুরি। তার নাম কবির হোসেন। তিনি জরুরি কাজে ঢাকায় আছেন। আর কোনো ডুবুরি নেই।
কেউ চাঁদনীর সন্ধান পেলে তার ভাই দিলওয়ার হোসেন (০১৭১৫৫০৪৩৯৩) অথবা নূর আহমদ (০১৭১৫১৯৫৫৪১) এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed