Main Menu

কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গত তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত রোববার রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।

২০ দলের অন্যতম শীর্ষ নেতা নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কল্যাণ পার্টি সূত্র জানিয়েছে, আমিনুর রহমানের নিখোঁজের বিষয়ে তার পরিবারের সদস্যরা রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

 

Share





Related News

Comments are Closed