চরফ্যাশনে ২৩৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ২৩৫পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাঁসহ রহমত উল্লাহ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে দক্ষিণ ফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রহমত উল্লাহ চরফ্যাশন পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মুছা কালিমুল্লার ছেলে।
চরফ্যাশন থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) ছিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে ২৩৫পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাঁসহ তাকে গ্রেফতার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed