Main Menu

সিলেটে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ ও দুর্গা পূজার বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নগরীরর মহাজনপট্টিস্থ স্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফুল ইসলাম, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সহসভাপতি একে আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়ন মেজরটিলা শাখার আহবায়ক রিয়াজ মিয়া, রফিকুল ইসলাম উজ্জল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুলাল আহমদ, সাজু মিয়া, মোহিদুল ইসলাম, মনির হোসেন, আনসার আলী, দেলোয়ার হোসেন, ঈমান আলী, বাবুল মিয়া, মো. জাবেদ, রাশেদ আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা করা, ঈদ ও পূজার আগে বেতন বোনাস প্রদান, কর্মক্ষেত্রসহ সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে আন্দোলন বেগবানসহ সকল ব্যক্তি মালিকানা প্রতিষ্টানে শ্রম আইন প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।

 

Share





Related News

Comments are Closed