নাইকোর সঙ্গে চুক্তি অবৈধ ; সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : কানাডাভিত্তিক তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি চুক্তি অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কোম্পানিটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে পূর্বে জারি করা এক রুলকে যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
২০০৩ সালে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য বাপেক্সের সঙ্গে জয়েন্ট ভেনচার চুক্তি করে নাইকো। অন্যদিকে, ২০০৬ সালে কোম্পানিটির সঙ্গে গ্যাস সরবরাহ ও কেনা-বেচার চুক্তি করেছিল পেট্রোবাংলা।
চুক্তি দুটির বৈধতা চ্যালেঞ্জ করে গতবছরের মে মাসে জনস্বার্থে রিট আবেদন করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। ওই আবেদনের প্রাথমিক শুনানি করে ৯ মে চুক্তির কার্যকারিতা স্থগিত করে রায় দেয় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ। সেই সঙ্গে চুক্তিগুলো কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed