Main Menu

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেটে বিএনপি’র কর্মসূচী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আগামী ২৭ আগস্ট রোববার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরদিন ২৮ আগস্ট সোমবার বিকাল ৩টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে (সুলেমান হল) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচী সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
অপর এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি’র আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহের নেতৃবৃন্দ-কে বিএনপি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed