Main Menu

সৌদি আরবের উদ্দেশ্যে সিলেট ছাড়লেন মেয়র আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদেশ্যে সিলেট ত্যাগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে হজ্ব ফ্লাইটে তিনি সৌদি আরব পৌঁছাবেন।
মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরীও তাঁর সাথে হজ্ব পালন করবেন। হজ্বে যাওয়ার আগে মেয়র আরিফুল হক চৌধুরী সকলের কাছে দোয়া কামনা করে বলেছেন ‘জীবনে চলার পথে মানুষের ভুলত্রুটি থাকবে-এটা চিরসত্য, এই দৃষ্টিকোন থেকে বিগত দিনে চলার পথে যদি অনিচ্ছাকৃতভাবে কোন ভুলত্রুটি করে থাকি কিংবা মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকি-কারো মনে আঘাত দিয়ে থাকি তবে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যাতে সহী সালামতে পবিত্র হজ্ব পালন শেষে আপনাদের খেদমতে তথা জনকল্যাণে নিয়োজিত থাকতে পারি সেজন্য আমার প্রিয় সিলেটবাসীর কাছে তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী সৌদি আরবে ঈদুল আযহা পালনসহ হজ্বের সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সিলেট ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed