সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে যুবদলের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সদর উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ত্রাণ বিতরন করা হয়।
বুধবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাটখোলা, জালালাবাদ ও কান্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, মোঃ আবুল কাশেম, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, আব্দুল খালিক, ফারুক আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মাসুম আহমদ লস্কর, ফরিদ আহমদ, মঈন উদ্দিন, সুলেমান তালুকদার, আব্দুল মন্নান সহ এলাকার সকল নেতা কর্মীগণ।
সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন, আপনাদের মাঝে আমরা যুবদল আছি এবং থাকবো। এই এলাকার গরিব দুঃখী মানুষের কষ্ট যাতে না হয় সেজন্য যুবদল সব রকম সহযোগিতা করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫ কেজি করে একশ বস্তা চাল বিতরণ করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed